নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ নাগেশ্বরীতে গণ সচেতনতা ও করোনা প্রতিরোধে মাস্ক ও জীবাণু নাশক ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (২৮/০৩/২০২০ ইং) মমিনুর রহমান ভোলার উদ্যোগে নাগেশ্বরী পৌর এলাকার ৬নং ওয়ার্ডের শিশু কিশোরসহ ৪০০ শত ব্যক্তির মাঝে মাস্ক ও জীবাণু নাশক ঔষধ বিতরণ করা হয়। মমিনুর রহমান ভোলা নাগেশ্বরী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর। তিনি করোনা প্রতিরোধ ও গণ সচেনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *