ছাতক প্রতিনিধিঃ
ছাতকে বাড়ির রাস্তা নিয়ে দু’ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষে নারীসহ ১০ জন ব্যাক্তি আহত হয়েছে। রোববার দুপুরে উপজেলা ইসলামপুর ইউনিয়নের কুমারদানী গ্রামে এ সংঘর্ষেও ঘঁনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ীর রাস্তা সীমানা নিয়ে কুমারদানী গ্রামের মৃত ফরমুজ আলীর পুত্র আকবর আলী ও মাহমুদ আলীর মধ্যে দীর্ঘদিন ধওে বিরোধ চলে আসছিল। রোববার সকালে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটা ও হাতা-হাতির ঘঁনা ঘটে। এ নিয়ে দুপুরে দু’পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আকবর আলী (৫০), টিপু সুলতান (১৯), নারজান বেগম (৪০), রুজিনা বেগম (১৮), রনি মিয়া (২৩)সহ অন্যান্য আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। ##
