মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিকাহ নিবন্ধক ইমাম পুরোহিত ও ঘটকের ভুমিকা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেয়ে শিশু বোঝা নয় সুযোগ দিলে সম্পদ হয় এই প্রতিপাদ কে সামনে নিয়ে নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়ন ফেডারেশনে ১৪ ফ্রেবুয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে,বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস( বিবিএফজি) প্রযেক্ট এর বাস্তবায়নে এবং সিডা প্লান ইন্টার ন্যাশনাল সহযোগীতায় উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলামের নেতৃত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান,আইসিটি অফিসার মাইদুল ইসলাম,ইউনিয়ন ফেসিলিটেটর সাব্বীর আলম ও জিয়ামমিন আক্তারসহ অনেকে।
