আশানুর রহমান আশা –যশোর পৌরসভা নির্বাচনে ‘ভোট চাইতে গিয়ে’ এক কাউন্সিলরের মামাতো ভাই নিহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পর যশোর শহরের ঘোপ বউবাজারে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে এ যুবক নিহত হন।
নিহত পারভেজ (৩৫) সদর উপজেলার বাহাদুরপুর হঠাৎপাড়ার তোতা মিয়ার ছেলে। তিনি ঘোপ ধানপট্টির বাসিন্দা ছাত্রলীগ নেতা এবং পৌর কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম সোহাগের মামাতো ভাই।
নির্বাচনে সোহাগের প্রচারে অংশ নিতে পরাভেজ সেখানে গিয়েছিলেন বলছে স্বজনরা।
কোতয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম হত্যার কথা জানিয়ে বলেন, কে বা কারা পারভেজ নামে ওই যুবককে হত্যা করেছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে।
