মোরশেদ মন্ডল , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ” তেঘরিয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়”এ অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী তেঘরিয়া দ্বি মূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অবিভাবক ও সুধীদের সমন্বয়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার মান উন্নয়ন শীর্ষক সমাবেশে বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়ের আলোকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ভুট্টো পাহান প্রমূখ।

এসময় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয়ের তহবিল থেকে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস প্রদান করা হয় এবং ৭ম-১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন