আনিছুর রহমান আনাছ,রাজারহাট প্রতিনিধিঃ
রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ রাজারহাটে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা প্রশাসন ও সকল শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রবিবার ১২ঃ০১ মিনিটে প্রথম প্রহরে রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম প্রথমে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ফুলের বেদি দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান এবং এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করেন।

এরপর বাংলাদেশ আওয়ামীলীগ রাজারহাট উপজেলা শাখার পক্ষে সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম চাষী নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করেন।রাজারহাট প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংবাদিক ইব্রাহিম আলম সবুজ,আরিফুল ইসলাম,আব্দুল মালেক ও রেজাউল করিম সহ অন্যান্য সদস্যবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এছাড়াও জাতীয় পার্টি,বিএনপি,জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন