ওয়ালিউর রহমান রাজু, লামনিরহাট : সারা দেশের ন্যায় লালমনিরহাটেও যথাযথ মর্যাদায় মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দল, তার অংগ সংগঠন ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন সংগঠনের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পন করেন।
রাত ১২টা ১মিনিটে জেলা প্রশাসক, পুলিশ সুপার, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), প্রেস ক্লাব লালমনিরহাট, সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে একে একে সকলেই শহীদ মিনারে পুস্পস্তপক অর্পন করেন। এদিকে লালমনিরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও তরুণ জননেতা রেজাউল করিম স্বপন। তিনিও রাত ১২টা ১মিনিটে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে শহীদ মিনারে পুস্পস্তপক অর্পন করেন। এসময় তার সঙ্গে অফিসের কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মহামারী করোনার কারনে সারা দেশের ন্যায় লালমনিরহাটেও দিবসটি পালন উপলক্ষে কোন আলোচনাসভার আয়োজন করা হয়নি।
