কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রবিবার কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন ও সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রভাষক মিজানুর রহমান বিপ্লবের সঞ্চালনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে-এ- জান্নাত রুমির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭- কুড়িগ্রাম-৩ এর সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ফয়জার রহমান, অফিসার ইনচার্য ইমতিয়াজ কবির, বজরা এলকে আমিন কলেজের প্রিন্সিপাল আহসান হাবিব রানা, উলিপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু প্রমুখ। আলোচনা শেষে পুর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীতের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
