আতাউর রহমান বিপ্লব।
বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়ই মানুষের পাশে ছিলো, আছে এবং আগামী দিনেও থাকবে। করোনা কালে গরীব, অসহায়, দুস্থ, শ্রমজীবী ও কর্মহীন মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে খাদ্য,নগদ অর্থ ও স্বাস্থ্যসেবা সহ মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন তা সারা বিশ্বে বিরল। প্রাকৃতিক দুর্যোগে মানুষের হাত নেই।

তবুও করোনা মহামারী সহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই রাজনৈতিক নেতাকর্মীদের প্রধান কাজ- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।।

বগুড়া শহরের সাতমাথা এলাকায় সাবেক ছাত্রলীগ পরিবার আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা মুলক প্রচার অভিযানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবেলায় সফলভাবে কাজ করে যাচ্ছেন।

করোনা সংক্রমন রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। বিনামূল্যে টিকা প্রদান কাজ চলছে গ্রামে গ্রামে গিয়ে টিকা দেয়া হচ্ছে।। বঙ্গবন্ধু কন্যার নির্দেশে সারাদেশে নেতাকর্মীরা মানুষের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। করোনা মহামারীকালে মানুষের পাশে দাঁড়ানোই রাজনৈতিক নেতাকর্মীদের প্রধান কাজ। আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আপনাদের সব ধরনের সহায়তা করবেন জননেত্রী শেখ হাসিনা।।

ছাত্রলীগ পরিবার বগুড়ার উদ্যোগে অনুষ্ঠানে পথচারীদের মাঝে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না।

ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের আয়োজনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলতাফুর রহমান মাসুক, এম এ বাসেত, আবু সেলিম , এ্যাড. শফিকুল আলম আক্কাস, খালেকুজ্জামান রাজা, আব্দুস সালাম, আলমগীর বাদশা, নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্না, এ্যাড. লাইজন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, সাবেরাত মুন্নি, পিংকি সরকার নাছিরুজ্জামান টিটো, শরিফুল আলম শিপুল, সাজেদুর রহমান সিজু, নাজমূল কাদির শিপন, মাইসুল তোফায়েল কোয়েল, রাছেদুজ্জামান রাছেল, জাকারিয়া আদিল, শ্রাবণ আবেদীন সনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন