স্টাফ রিপোর্টার
ভূরুঙ্গামারী উপজেলার প্রবীণ সাংবাদিক,প্রেসক্লাবের সাবেক সভাপতি , দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেন সরকার শনিবার বিকেলে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ——- রাজেউন) । মৃতকালে তাঁর বয়স হয়েছিল ৭৬। তিনি স্বাধীনতা যুদ্ধকালে মুজিব নগর কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন। তিনি সাপ্তাহিক ধরলা, দৈনিক চাঁদনী বাজার, দৈনিক কুড়িগ্রাম খবর সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
