এস.এম.রকিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাংসদ এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক প্রাপ্ত (মরণোত্তর) জননেতা এম. আব্দুর রহিম এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখা।

শনিবার (৪সেপ্টম্বর) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনানের নেতৃত্বে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের পরে সদর উপজেলার জালালপুর গ্রামে প্রয়াত এম আব্দুর রহিমের সমাধীস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করে দিনাজপুর জেলা ছাত্রলীগ। এরপরে ফুলবাড়ী বাসস্ট্যান্ড মোড়ে জেলা ছাত্রলীগের আয়োজনে এম আব্দুর রহিমের আত্মার মাগফিরাত কামনা করে কুরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক চঞ্চল, জেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *