নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ নাগেশ্বরীতে ১০০ জন বানভাসি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কচাকাটা ইউনিয়নের বন্যার্ত এলাকা কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর ও শোলমারীর বানভাসিদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। বানভাসিদে মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাসুম। এ উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, কচাকাটা ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল প্রমুখ।
