শ্যামল কুমার বর্মন,চিলমারী

কু্ড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১জন। হঠাৎ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, চিলমারী উপজেলার কড়াইবরিশাল এলাকায় বজ্রপাতে দুই কর্মজীবি যুবকের মৃত্যু হয়। শুক্রবার কড়াইবরিশাল এলাকায় পাট ধোঁয়া কাজে নিয়োজিত থাকা কালিন বিকাল ৩ টার দিকে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এসময় কাজে নিয়োজিত অষ্টমীর চর এলাকার তমশের আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) এবং একই এলাকার সোনামিয়া ও আঃ ছামাদ বজ্রপাতে আহত হয় । পরে স্থানীয় লোকজন তাদের চিলমারী হাসপাতালে আনলে দায়িত্বরত ডাক্তার আল আমিন হোসেন রাকিব, সোনা মিয়া ও জাহাঙ্গীর আলমকে মৃত্যু বলে ঘোষণা করেন। একইসাথে আহত আঃ ছালামকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরন করেন।

বজ্রপাতে ২ কর্মজীবি যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার। বজ্রপাতে অকালে এই ২ যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *