লালমনিরহাট প্রতিনিধিঃ
বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি ও আওয়ামীলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাট সদর উপজেলা মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার এলাকায় সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগ ও বিএনপির নামে সাজানো মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বুধবার বিকালে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা। তিনি বলেন, ‘আওয়ামীলীদের নেতাকর্মীরা নিজেরাই সংঘর্ষের নামে ভাংচুর, দোকান পাঠে অগ্নিসংযোগ ও নিজেদের গরু নিজেরাই চুরি করে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাংচুর, ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলের বাড়িতে হামলা ও মটর সাইকেল ভাংচুর করেছে। তারা বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করে পুলিশ দিয়ে হয়রানি করছে। এদিকে ওই চুরি যাওয়া গরুগুলো মামলার বাদীর শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ’। সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার প্রত্যাহার ও ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন