এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধিঃ
এগিয়ে চলছে লালমনিরহাট জেলাবাসীর চিত্ত বিনোদনের জন্য ডিসি পার্ক তৈরির কাজ। পার্কের সৌন্দর্য্য বর্ধনে নেয়া হয়েছে না উদ্যোগ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে পার্কের রাস্তার ধারে নানা প্রজাতের বৃক্ষরোপন ও পার্কের ক্যানেলে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, মতিয়ার রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌরসভা মেয়র রেজাউল করিম স্বপন, সদর থানার ওসি এরশাদুল আলম, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা ঈদুল প্রমূখ।
লালমনিরহাট সদর উপজেলার চাদনী বাজার আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন সরকারি ৮একর খাস জমির উপর জেলা প্রশাষন, জেলা পরিষদ ও পৌরসভার যৌথ সমযোগিয়া দৃষ্টিনন্দন পার্ক তৈরির কাজ চলছে। এটি তৈরী হলে ওই এলাকার আমল পরিবর্তণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন