কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি টিম গত ২ অক্টোবর ২০২৩ ইং রাত্রি ১০.২০ ঘটিকার সময় কুড়িগ্রাম সদর থানাধীন ত্রিমোহিনী বাজারে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তল্লাশি করে ভূরুঙ্গামারী থানার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ ওয়াজকুরানি (৪৮) কে ০৯ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদর বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *