কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় রাজারহাট থানা পুলিশ গত ২ অক্টোবর ২০২৩ ইং তারিখে অটোরিক্সা চুরির মামলা রুজুর পর তাৎক্ষনিকভাবে পুলিশের একটি চৌকশ দল
তাৎক্ষণিকভাবে রাজারহাট থানা পুলিশের একটি চৌকশ টিম ঐ দিনই রাত্রি অনুমান ১১.১৫ ঘটিকার সময় ২৪ ঘন্টার মধ্যে গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযান পরিচালনা করে রাজারহাট থানাধীন রাজারহাট ইউনিয়ন পরিষদ গেটে রাজারহাট হইতে আদর্শ বাজারগামী পাকা রাস্তা থেকে চোরাইকৃত ০১টি ব্যটারী চালিত লাল রঙ এর অটোসহ সিরাজগঞ্জ জেলার চৌহালী থানা এলাকার মোঃ আব্দুল হালিম (৩৫), মানিকগঞ্জ জেলার শিবালয় থানা এলাকার মোঃ আবেদ হোসেন (২৯), গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানা এলাকার মোঃ রিপন মিয়া (২৮) এবং রাজারহাট থানা এলাকার মোঃ মমিনুল ইসলাম ওরফে মমিন ওরফে মঞ্জরুল (৩৬) সহ ৪জনকে হাতেনাতে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, অটো চুরিসহ যেকোন প্রকার চুরি বা অপরাধের সাথে জরিত সকলকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।
