কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পণ্য ‘কিং ব্র্যান্ড সিমেন্ট’ এর হালখাতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ ) শহরের গুঞ্জণ কমপ্লেক্সে দিনব্যাপী এ হালখাতা অনুষ্ঠিত হয়।
কিং ব্র্যান্ড সিমেন্টের উলিপুরের পরিবেশক ‘মেসার্স মাষ্টার ট্রেডার্স ‘ এর আয়োজনে অনুষ্ঠিত হালখাতায় প্রধান অতিথি ছিলেন, রংপুর ডিভিশনাল সেলস ইনচার্জ মো. শামীউল ইসলাম।
মেসার্স মাষ্টার ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুড়িগ্রামের এরিয়া সেলস ম্যানেজার মো. সাহাবুল আলম, টেরিটরি সেলস অফিসার মো. মহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. শামীউল ইসলাম বলেন, বসুন্ধরার কিং ব্র্যান্ড সিমেন্ট গুণে-মানে বাজারের সেরা। আর গুণগত মানের কারণেই কিং ব্র্যান্ড সিমেন্ট শীর্ষে রয়েছে। কিং ব্র্যান্ড সিমেন্ট উৎপাদনের শুরু থেকে গুণগত মান ধরে রেখেছে। ফলে ভোক্তা সাধারণের কাছে এ সিমেন্টের প্রতি আস্থা দিন দিন বাড়ছে। মানের ক্ষেত্রে কখনও আপোস করে না কিং ব্রান্ড সিমেন্ট। কিং ব্র্যান্ড সিমেন্ট দেশের অন্যতম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বড় বড় প্রতিষ্ঠান, রাস্তা, ব্রিজসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় এখন কিং ব্রান্ড সিমেন্টর চাহিদা দিন দিন বেড়েই চলছে।
অনুষ্ঠানে ৪০ জন রিটেইলার উপস্থিত ছিলেন। তাদের সবাইকেই কিং ব্র্যান্ড সিমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়
