ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ১০ ফুট উচ্চতা সম্পন্ন একটি গাঁজার গাছসহ গাঁজাচাষী মোঃ নুরুল ইসলাম(৫৮) কে গ্রেফতার করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। ভুরুঙ্গামারী থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ২৬ মে সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল ইসলামের বসত বাড়ীর পিছন থেকে ১০ ফুট উচ্চতা সম্পন্ন ১টি গাঁজার গাছ উদ্ধারসহ গাঁজা চাষী নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নুরুল ইসলাম উপজেলার পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মৃত জবেদ আলীর পুত্র। এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে মাদক আইনে মামলা রুজু করে মঙ্গলবার গ্রেফতারকৃত নুরুল ইসলামকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মাদক অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
