শাওন আহম্মেদ লেবু কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটির চরে দুধকুমর নদীর ভয়াবহ ভাঙন রোধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে নদীভাঙনে ঘরবাড়ি হারা শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মিনারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি
সেকেন্দার আলী মাস্টার সাবেক সভাপতি বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি,সাইফুর রহমান, সদস্য সচিব, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি আজিজুল হক, ইউনিয়ন বিএনপি নেতা,মোশাররফ হোসেন, ঠিকাদার আব্দুল খালেক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি
মহির গোয়াল, স্থানীয় সমাজসেবক বাবুল মিয়া, ইউপি সদস্য
সহ আরও অনেকে।
বক্তারা বলেন, “প্রতিবছর বর্ষা মৌসুমে দুধকুমার নদীর ভাঙনে হাজারো মানুষ বসতভিটা হারাচ্ছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে এই এলাকার অস্তিত্বই হুমকির মুখে পড়বে।”
মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসনের প্রতি নদীভাঙন রোধে জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *