রফিকুল হায়দার, কুড়িগ্রাম প্রতিনিধি।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়, সলিডারিটি চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোড়দারকরণ প্রকল্পের উদ্যোগে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়নের ৯০জন উপকারভোগীর মাঝে ৫,৭৭,০০০ (পাঁচ লক্ষ সাতাত্তর হাজার) টাকা এককালীন অনুদান চেকের মাধ্যমে প্রদান করেন। এই অনুদানের টাকা দিয়ে তাঁরা বিভিন্ন ধরণের আয় বৃদ্ধিমূলক প্রকল্প যেমন, ছাগল-ভেড়া পালন, জলবায়ূ সহনশীল ফসল ও শাক-সবজি করে তাঁদের আয় বৃদ্ধি করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, জনাব সিব্বির আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এবং মোর্শেদ বদরুন্নেছা (বীথি), প্রকল্প সমন্বয়কারী।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এস এম হারুণ অর রশীদ লাল, নির্বাহী পরিচালক, সলিডারিটি, কুড়িগ্রাম।
এ সময় বক্তারা প্রকল্পটির ভূয়শী প্রশংসা করেন। তাঁরা মনে করেন প্রকল্পটির সুবিধাভোগীরা অনুদানের টাকা তাঁদের পরিবারে আয়বৃদ্ধিমূলক প্রকল্পে লাগিয়ে পরিবার ও সমাজ উন্নয়নে যথেষ্ঠ ভূমিকা রাখবে। এছাড়াও নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অফিস ও সংস্থা গুলোর সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন।
