ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) সংবাদাতা ঃ
ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম,ডাল বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ নবেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা শরিফা জান্নাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার তৌহিদ, সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক। উল্লেখ্য, কৃষি প্রণাদনার কর্মসূচির আওতায় (২০২৫-২০২৬) উপজেলায় ৪ হাজার ২’শ ৬০ কৃষকের মাঝে পর্যায়ক্রমে গম,সরিষা, বিভিন্ন জাতের ডাল. পেয়াজ, চিনাবাদাম ও সার বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন