কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পাশ্ববর্তী লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সংযোগ সড়কের রত্নাই নদীর উপর নির্মাণাধীন সেতুটির নির্মাণ কাজের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেনি। সেতুটির নির্মাণের কাজ ধীরগতির কারণে দুই জেলার বাসিন্দারা জীবন ঝুঁকি নিয়ে রত্নাই নদীর উপর জরাজীর্ণ বেইলি ব্রীজটি পারাপার হতে হচ্ছে।

সেতুটির ঠিকাদারী প্রতিষ্ঠান কনক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজি লিমিটেডের দায়িত্বে থাকা ইনচার্জ জানিয়েছেন অর্থ সংকটের কারণে সেতু নির্মাণের কাজ ধীরগতিতে চলছে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতু নির্মাণের সময় সীমা বাড়িয়েছে। ২০২৬ সালে মার্চ মাস পর্যন্ত সময় সীমা বেঁধে দিয়েছে। মার্চের মধ্যে সেতুটি নির্মাণ কাজ শেষ করতে হবে। আশাকরি মার্চের শেষে সেতুর উদ্বোধন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন