কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়িত হয়েছেন শাহাদাৎ হোসেন। তিনি এর আগে কুমিল্লায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ ও বদলি সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা শাহাদাৎ হোসেন মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সুনাম অর্জন করেছেন। কুমিল্লায় দায়িত্ব পালনকালে জমি ব্যবস্থাপনা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমে তিনি বিশেষ ভূমিকা রাখেন।
ভূরুঙ্গামারীর স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে নতুন ইউএনওকে ঘিরে ইতোমধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সীমান্তঘেঁষা এই উপজেলায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা, সেবা প্রাপ্তিকে সহজ করা এবং আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
শিগগিরই তিনি ভূরুঙ্গামারীতে যোগদান করবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তাঁর যোগদানের পর উপজেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
