ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা ক্ষতিগ্রস্ত ৬৯ জন ব্যবসায়ীর হাতে জনপ্রতি ১০ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ জুন ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় ১৫
কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ব্যবসায়ীরা এ সহায়তার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন