কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ইউনিয়ন এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ ঝুঁকি হ্রাস, বন্যার পূর্বাভাস, আগাম সতর্কবার্তা প্রচার এবং পরিবারভিত্তিক দুর্যোগ প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার সকালে কুড়িগ্রাম ইএসডিও ট্রেনিং সেন্টার জলেশ্বরী মিলনায়তনে দুই দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অ্যাকসেস প্রকল্প উদ্যোগে ১২ ও ১৩ আগস্ট অনুষ্ঠিত এ প্রশিক্ষণ হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বাস্তবায়ন করে। প্রশিক্ষণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র বিশেষজ্ঞ প্রশিক্ষক সহায়তা করে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ অ্যাকসেস প্রকল্পের প্রশিক্ষণে ইউনিয়ন এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ ঝুঁকি হ্রাস, বন্যার পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং দুর্যোগের আগে-পরবর্তী সময়ে কার্যকরভাবে দায়িত্ব পালনের সক্ষমতা তৈরি করা। প্রশিক্ষণে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, বন্যার পূর্বাভাস, স্থানীয় পর্যায়ে ঝুঁকিসীমা নির্ধারণ এবং আগাম সতর্কবার্তা প্রচারে কমিটির ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারীদের দুর্যোগ ঝুঁকি হ্রাস, মৌলিক ধারণা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা-দায়িত্ব এবং বন্যার পূর্বাভাস ও সতর্কবার্তা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া।
দ্বিতীয় দিনে বন্যার আগাম সতর্কবার্তা প্রচার, স্থানীয় পর্যায়ে সতর্ক সংকেত ব্যবহারের কৌশল এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে ইউনিয়ন এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ১৭জন সদস্য প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে অংশ গ্রহণ করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষক বিশেষজ্ঞ সাইফুল ইসলাম, প্রজেক্ট অফিসার-ডি আর আর, বাংলাদেশ রেড ক্রিসেন্টের জয় প্রকাশ, অফিসার-ডি আর আর এন্ড এনবিএস,টেকনিক্যাল কো-অর্ডিনেটর মিল্টন কুমার সরকার এবং ইএসডিও- এ্যাকসেস প্রজেক্ট অপারেশন ম্যানেজার গোলাম ফারুক।
কুড়িগ্রামে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত 