ateo-mohsin
ক্রাইম রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার কর্তৃক স্কুল শিক্ষিকার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে আপত্তিকর ছবি প্রকাশ করায় থানায় অভিযোগ।
জানাগেছে,কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউপির জনৈক নুরুজ্জামানের কন্যাকে ধাউরারকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীর সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহসীন আলী বিভিন্ন কু প্রস্তার দিতে থাকে। এদিকে ঐ শিক্ষিকার গত ১৭ ফেব্রুয়ারীতে বিয়ে হয় এবং বদলী হয়ে অন্য উপজেলায় যোগদান করার পর উক্ত মহসীন আলী বিভিন্ন সময়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ঐ শিক্ষিকা ও তার স্বামীর মোবাইলে বিভিন্ন আপত্তিকর মেসেজ পাঠায় এবং হুমকি দেয়। এছাড়া উক্ত শিক্ষিকার সংসার ও চাকুরীচ্যুত করতে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে ছবি বিকৃত করে প্রকাশ করে। শিক্ষিকার পিতা ০১৯৯৯৩৫২৩২৯ ও ০১৭১৩৬৪৯৭৩০ নম্বর মোবাইল সার্চ করে মহসীন আলীর সম্পৃক্ততার প্রমান পেয়ে গত ৩০ এপ্রিল বাদী হয়ে মহসীন আলীর নামে ভুরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করলে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাপস কুমার পন্ডিত বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নেয়ার জন্য এস,আই রুহুল আমিনকে নির্দেশ দেয়।এস আই রুহুল আমিন জানান,অভিযোগে উল্লেখিত মোবাইল নম্বরগুলো যাচাই বাচাই চলছে,উক্ত সহকারী শিক্ষা অফিসার ছুটিতে ভুরুঙ্গামারীর বাইরে থাকায় আটক করা যায়নি। তাকে আটক করতে পুলিশী অভিযান অব্যাহত আছে।এ ব্যাপারে উক্ত মহসীন আলী জানায় থানায় মামলা হয়েছে আমার জানা নেই এবং ঘটনার বিষয় আমি কিছুই জানিনা। ভুরুঙ্গামারীতে ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হিসাবে দায়িত্ব পালনের সময় শিক্ষক শিক্ষিকার বদলী বানিজ্য,নারী কেলেংকারী ও অর্থ আত্মসাতের অভিযোগে উক্ত সহকারী শিক্ষা অফিসার মহসীন আলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তাকে ৩০ এপ্রিল লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বদলী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন