কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের তিস্তার চরাঞ্চলের নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিস্তা বিধৌত গোড়াইপিয়ারে দিনব্যাপি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে বেসরকারি সংগঠন মহিদেব যুব সমাজ কল্যান সমিতি (এমজেএসকেএস)।

এ সময় উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মরিয়ম বিনতে হাসান ৪৪ জন গর্ভবতী মাকে ফ্রী স্বাস্থ্য সেবা প্রদান করেন। এসময় তিনি গর্ভাবস্থায় সন্তানের অবস্থান ও শারীরিক সমস্যা বিষয়ে পরামর্শ প্রদান করেন।

আয়োজকরা জানান, এমফোরসি’র সহযোগিতায় এই চরে প্রথমবারের মত কোনো এমবিএস ডাক্তার এসে স্বাস্থ্যসেবা দিলেন। এতে চরবাসী খুবই খুশি। এমনিভাবে কুড়িগ্রামের বিভিন্ন চরের মায়েদের এমন সেবা দেয়া হলে চরবাসী উপকৃত হবে।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের সমন্বয়ক এমজেএসকেএস-এর কর্মকর্তা জয়ন্ত রায় জানান, চরের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার এ উদ্যোগ আমাদের চলমান রয়েছে। সরকারের এমফোরসি প্রকল্পের সহযোগিতায় আমরা তা বাস্তবায়ন করছি। আশা করছি কুড়িগ্রামের তিস্তা নদীর পাশাপাশি ব্রহ্মপুত্র ও ধরলা নদীর চরাঞ্চলেও এমন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

স্বাস্থ্যক্যাম্পে সহযোগিতা করেন কমিউনিটি প্যারামেডিক মিজানুর রহমান ও দাইমা স্বপ্না বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *