Oplus_131072

কুড়িগ্রাম প্রতিনিধি:
কু‌ড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মো: বেলাল হোসেন (৫২) নামের একজন নিহত হয়েছেন।
নিহত বেলাল হোসেন বিদ্যানন্দ ইউনিয়নের মৃত: আব্দুল গফুর উদ্দিনের ছেলে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: তছলিম উদ্দিন।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ (খাস জমি) নিয়ে একই এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের মধ্যে বিরোধ চলছিল। উক্ত জমি নিয়ে কয়েক‌দিন আগেও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এরই জেরে সোমবার সকালে দুই গ্রুপের লোকজন খাস জমি দখলের চেষ্টা করলে উভয়ের মধ্যে সংঘ‌র্ষ বাধে। এতে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন গুরুত্বর আহত হলে তাকে হাসপাতাল নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত আরও পাঁচজন আহত হয়।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান, প্রতি বছর এই খাস জমিটিকে ঘিরে আব্দুল জব্বার ও আব্দুল হাকিম গং সংঘর্ষ বাধায়। আজও খাস জমি দখলকে কেন্দ্রে করে উপয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন নিহত হয়েছে। নিহত ব্যক্তি সম্পর্কে আব্দুল হাকিমের ভাতিজা।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: তছলিম উদ্দিন সংঘর্ষে একজন নিহত হওয়ার কথা স্বীকার করে জানান, নিহত বেলাল হোসেনের সুরতহাল রিপোর্ট করে ময়নাত‌দন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চলছে। পাশাপাশি পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *