কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর থানার বাংটুর ঘাটে ধরলা নদীর পানিতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। ৩১ মার্চ সোমবার ঈদের দিন দুপুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে চিলমারী নৌ পুলিশের একটি দল দুপুর ১.৩০ ঘটিকার সময় লাশটি উদ্ধার করলেও কোন পরিচয় পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন চিলমারী নৌ পুলিশের ওসি মোঃ ইমতিয়াজ কবির। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি বাংটুর ঘাটেই রয়েছে এবং পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন