বিশেষ প্রতিনিধিঃ
‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ০৮ আগস্ট ২০২১ খ্রি. তারিখে জেলা প্রশাসন কুড়িগ্রামের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে অসহায় ও অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, উপ-পরিচালক(স্থানীয় সরকার) মোছাঃ জিলুফা সুলতানা, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক শাহানা আক্তার সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
