ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ ছদরুল আলম বাবু মাষ্টার(৫৫) কে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে উপজেলার বাবুরহাট থেকে রবিবার(১৮ মে) সন্ধ্যায় গ্রেফতার করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। গ্রেফতারকৃত ছদরুল আলম বাবু চরভুরুঙ্গামারী গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র এবং চরভুরুঙ্গামারী হাই স্কুলের প্রধান শিক্ষক। আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার দাপটে নিয়োগ বাণিজ্য
বাবুরহার ও নতুন হাট সরকারী রাস্তার গাছ কর্তনসহ বহু অভিযোগ রয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান সোমবার গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
