জাহাঙ্গীর আলম,সিনিয়র স্টাফ রিপোর্টার
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর রামখানা বিওপির টহলরত বিজিবি কর্তৃক নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম দীঘিরপাড় বিজিবির টহল দল বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত দুটি মোটর সাইকেল জব্দ করেছে। বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকা গোপনে অবস্থান নেয়।এ সময় ২ টি মোটর সাইকেল আরোহী আসার গাড়ী থামানোর নির্দেশ দিলে মোটর সাইকেল রেখে চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায়। ফেলে যাওয়া মোটরসাইকেল ২টি টি তল্লাশি করে মোটরসাইকেলের ভিতরে বিশেষ কায়দায় রাখা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিল-১০০ বোতল, যার বাজার মূল্য ৪০ হাজার টাকা ও ০২টি মোটরসাইকেল, যার বাজার মূল্য-৩লক্ষ ২০ হাজার টাকাসহ সর্বমোট বাজার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবীদের তথ্য সংগ্রহ পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “ লেঃ কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *