বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
‘তরুণদের চোখে আগামীর বড়াইগ্রাম’ শীর্ষক সম্মুখ আলোচনা অনুষ্ঠানে তরুণদের সরাসরি প্রশ্নোত্তরে অংশ নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ আব্দুল হাকিম।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার কালিকাপুর ইনডোর প্লে-গ্রাউন্ডে বড়াইগ্রাম উপজেলার তরুণ সমাজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু সায়ীম জীবন। এরপর ফুয়াদ হোসেন ও হাসান আহমেদের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্ব চলাকালে উদীয়মান তরুণ ও শিক্ষার্থীরা আগামীর বড়াইগ্রাম গড়ার নানা পরিকল্পনা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা তুলে ধরে বিভিন্ন প্রশ্ন করেন।
গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর জবাবে মাওলানা মোঃ আব্দুল হাকিম বলেন, দুর্নীতিমুক্ত বড়াইগ্রাম-গুরুদাসপুর গঠনে সচেষ্ট থাকবো। তরুণদের নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা আমার অঙ্গীকার।
তিনি আরও বলেন, তরুণরাই উন্নয়নের চালিকা শক্তি, পড়াশোনা শেষে যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ সৃষ্টি এবং বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে পাসপোর্টসহ প্রয়োজনীয় সহায়তা এবং দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে পাঠানোর দায়িত্ব নেন জামায়াতে ইসলামীর এই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন