ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি;
ভুরুঙ্গামারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী খোকন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দীপক কুমার দেব শর্মা, ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা বেগম। এসময় উপজেলা আওয়ামিলীগের নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
