ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রনোদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১৫৫০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমূখ। এছাড়া উপজেলার দশ ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন