স্টাফ রির্পোটার ॥ বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল দিদি করোনায় আক্রান্ত হওয়ার তাঁর শারীরিক সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ময়মনসিংহের টাউন হলে ১২ এপ্রিল ১১টায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব মহিলা লীগের ময়মনসিংহ জেলা শাখার নেত্রী মার্জিয়া সুলতানা হাসি এর নেতৃত্বে মিলাদ ও দোয়া মাহফিলে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আলহাজ্ব শামসুল আলম তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফকরুল, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, আওয়ামী লীগের নেতা সেলিম আলমগীর, মহানগর কৃষক লীগের সহসভাপতি নুর আলী তালুকদার, বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সরকার, ছাত্র লীগের নেতা নাজমুস সাকিব, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সুপ্রিম ল কলেজ শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান, যুব মহিলা লীগের নেত্রী শিমুল আক্তার পিংকী, হালিমা আক্তার হ্যাপি, শিউলী আক্তার, শামিমা নাসরিন সহ যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন