কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পুস্পমাল্য অর্পন, মিলাদ মাহফিল, আলোচনাসভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.শওকত আলী সরকার (বীরবিক্রম),সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, যুগ্ন সাধারন সম্পাদক মো.আবু হানিফা রন্জু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ফরিদ,দপ্তর সম্পাদক মোজাফফর রহমান,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টু,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি বদিউজ্জামান বদরুল প্রমুখ।
