ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের ছাতকে “হাওর বাঁচাও আন্দোলন” উপজেলা আহবায়ক কমিটির উদ্যোগে শহরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ‘হাওর বাঁচাও আন্দোলন’ উপজেলা কমিটির সাবেক যুগ্ম আহবায়ক ও দৈনিক সমকাল প্রতিনিধি শাহ্ মো.আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারন সম্পাদক আব্দুল অদুদ, বিএনপি নেতা ড.আফসার উদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী সাকির আমিন, সংগঠনের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন, মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আরজ মিয়া, সংগঠনের উপজেলা কমিটির সদস্য এনামুল হক, গৌছ উদ্দিন, সাংবাদিক আরিফুর রহমান মানিক প্রমূখ।
বক্তরা বলেন, সরকার প্রতি বছর বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মানে লাখ লাখ টাকা বরাদ্দ দিয়ে থাকে। কিন্তু একটি মহল বাঁধ নির্মাণ কাজে অনিয়ম-দূর্ণীতির আশ্রয় নিয়ে সরকারের টাকা আত্সাতে লিপ্ত থাকে। ফসল রক্ষার বাঁধ নির্মাণে গাফিলতির কারনে তলিয়ে যায় হাওরের ফসল। বর্তমান বছরেও বাঁধ নির্মানে ধীরগতি লক্ষ্য করা গেছে। দ্রুত গতিতে বাঁধ নির্মাণ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান বক্তারা।
এসময়, মানববন্ধনে সাংবাদিক শংকর দত্ত, খালেদ মিয়া, সেলিম মাহবুব, ব্যবসায়ী জুয়েল মাহমুদ, সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান মিছবাহ, সুমন মিয়া, মাহির আহমদ, রতন রায়, ইউসুফ আলী, পাপলু মিয়া, ফজল উদ্দিন, জমির উদ্দিন, বদরুল মিয়া, ছায়েক আহমদ, জামরুল ইসলাম রেজা, ছায়াদ মিয়া, ছালেক আহমদসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
