মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
দেবীগঞ্জ উপজেলায় সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল ১১ টায় উপজেলা আদিবাসী কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি সুমি হাঁসদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
আলোচনা সভা শেষে আদিবাসীদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৮৫৫ সালের ৩০ জুন ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ, দমন-পীড়ন ও লুন্ঠনের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল সাঁওতাল বিদ্রোহ- হুল। এরপর থেকে আদিবাসীরা প্রতিবছর ৩০ জুন হুল দিবস তথা সাঁওতাল বিদ্রোহ দিবস পালন করে আসছে।

