কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী সোনালী ব্যাংকে প্রশাসনের হস্তক্ষেপে জাতীয় শোক দিবসে ড্রোপ ডাউন ব্যানার লাগালেন ব্যবস্থাপক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে ১৫আগষ্ট জাতীয় শোক দিবসে ১লা আগষ্ট থেকে সরকারী, বেসরকারী, আধাসরকারী,স্বায়ত্বশাসিত, শিক্ষা ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠাস সহ সকল প্রতিষ্ঠানের ভবনে ড্রপডাউন ব্যানার ব্যবহারের নির্দেশনা থাকলেও সরকারী নির্দেশ মানা হয়নি সোনালী ব্যাংক নাগেশ্বরী শাখায়।

বিষয়টি বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হওয়ার পর প্রশাসনের নজরে আসে। পরবর্তিতে প্রশাসন সোনালী ব্যাংক নাগেশ্বরী শাখা ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করলে তড়িঘড়ি করে ব্যবস্থাপক শরিফুল আজম (শিপন) একটি ড্রপডাউন ব্যানার লাগিয়ে দেয় ব্যাংকের ভবনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন