ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,পুরষ্কার বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকাল ৯ টার সময় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করার মধ্য দিয়ে দিবসটির কর্মসুচী আরম্ভ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন     উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) জাহাঙ্গীর আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন মন্ডল, চেয়ারম্যান মোছাঃ শাহানারা বেগম মীরা,নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ও ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন প্রমুখ।আলোচনার পর পুরষ্কার বিতরন শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিল্পকলা একাডেমীর সম্পাদক ও আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সরকার রকিব আহমেদ জুয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন