স্টাফ রিপোর্টার
নাগেশ্বরীতে ১ মন গাঁজা ও ২ টি অটোরিকশাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুলকে হাতেনাতে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩) সকাল আনুমানিক ১০.৩৫ ঘটিকার সময় নাগেশ্বরী উপজেলার রামখানা বর্ডার হতে ফুলবাড়ী যাওয়ার পথে ফুলবাড়ী থানাধীন মন্ডলটারি (বুড়াটারী) গ্রামের মোঃ রুহুল (৫০)’কে তার অটোরিক্সার সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিংকৃত ০১ মন গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে এবং মাদক পরিবহনের ব্যবহৃত ০২ টি অটোরিক্সা জব্দ করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *