লালমনিরহাট প্রতিনিধিঃ
নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান। শুক্রবার ছিল তাঁর জন্মদিন। এদিন জেলা আওয়ামীলীগ কার্যালয়ে
কেক কাটা, আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে তাঁর জন্মদিন পালন করেন নেতৃবৃন্দ। কেককাটার আগ মহুর্তে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে মনোমুগ্ধকর আতশবাজি উপভোগ করেন নেতৃবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর আওয়ামীলীগের সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোড়ল হুমায়ুন কবীরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
