কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফ্লুবাড়ীতে ৯ম শ্রেনীর ছাত্রীকে বিয়ের প্রলভোন দেখিয়ে ধর্ষন করেছে ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা দাসিয়ার ছড়া (দোলাটারী) গ্রামের শাহ আলমের পুত্র শাওন রেজা রাহিন। জানাগেছে রাহিন ফুলবাড়ী ডিগ্রী কলেজের ছাত্র একই উপজেলার আজোয়াটারী ছড়ারপাড় গ্রামের উত্তরকুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রনীর ছাত্রী। মামলার অভিযোগ সুত্রে জানাযায়, ধর্ষক শাওন রেজা রাহিন ও ঐ ছাত্রী বিদ্যালয়ে ও প্রাইভেটে যাতায়াতের সময় প্রায়ই রাস্তায় বিয়ের প্রলোভোন দেখিয়ে প্রেমের প্রস্তাব দিত। প্রেমের প্রস্তাবে রাজি না হলে তার মুখে এসিড নিক্ষেপ করে ঝলসাইয়া দেয়ার হুমকি দেয়। শুধু তাই নয় প্রেমের প্রস্তাবে রাজি না হলে বাড়ী থেকে তুলে নিয়ে যাবে। এমনকি আ বাড়ীর পাশে রাহিন গলায় রশি দিয়ে নিজে আত্মহত্যা করে ঐ ছাত্রীর বাবা মা সহ আত্মীয়দের খুনের মামলা দেয়ার ভয়ভীতি দেখাত। পরবর্তিতে কোন উপায় না পেয়ে রাহিনের প্রেমের প্রস্তাবে রাজি হয়। সেই সুযোগে দেখা করার কথা বলে রাত্রি বেলায় বাড়ীতে এসে বিয়ে করার জন্য শপথ করে গত ২জুলাই রাতে তাকে ধর্ষন করে। এছাড়াও বেড়ানোর কথা বলে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিক বার ধর্ষন করেছে বলে অভিযোগ করে ঐ ছাত্রীর বাবা। মেয়েটির বাবার সাথে যোগাযোগ করলে সে ন্যায় বিচারের দাবি করে বলেন, আসামীরা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।
এ ঘটনায় উত্তরকুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হিরুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,সে আমার বিদ্যালয়ের ৯ম শ্রেনীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী।আমি বিষয়টি শুনেছি আশা করি প্রশাসন ন্যায় বিচারের ভুমিকা পালন করবে।
এ বিষয়ে ফুলবাড়ী থানায় গত ১০ আগস্ট একটি মামলা হয়, মামলা নং-১০। রিপোর্ট লেখা পর্যন্ত আসামী গ্রেফতারের খবর পাওয়া যায় নাই।
