ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নাওডাঙ্গা ইউনিয়নের সামাজিক স্বেচ্ছাসেবী রক্তের বন্ধন সংগঠনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/২০২১ উপলক্ষ্যে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

রবিবার (২১ ফেব্রুয়ারী ২০২১) সকালে উপজেলার নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ শেষে ১০টায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোসাব্বের আলী মুসা, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার, ফুলবাড়ীর স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নুরনবী মিয়া, রক্তের বন্ধন সংগঠনের সহ সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মাহবুব রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান, আতিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আঙ্গুর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন