ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নজরুল ইসলাম (৫৮)। তিনি উপজেলার ০৩ নম্বর তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (২য়) হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টায় সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আঃ গফুর খন্দকার এবং মাতা মৃত জোহরা বেগম।
ভুরুঙ্গামারী থানা সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারের পর তাকে থানা হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
