ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নারী কৃষক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ মে) সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরে SACP ও RAINS প্রকল্পের আওতায় অর্ধ দিন স্বাস্থ্য পুষ্টি ও স্বাস্থ্যকর রন্ধন প্রনালী বিষয়ক প্রতিযোগিতামূলক নারী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণটির আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আব্দুল জব্বার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সারোয়ার তৌহিদ। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ জুয়েল আহমেদ
প্রমুখ।
উল্লেখ্য উপজেলার ১০টি ইউনিয়নের ৩ জন করে মোট ৩০ জন নারী কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন