ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:-
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আব্দুর রাজ্জাক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী – কুড়িগ্রাম সড়কের ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
স্বজনরা জানান, চেয়াম্যান আব্দুর রাজ্জাক ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা ঢাকা মেট্র –ট ১২-০৮৩৫ নম্বরের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। স্থানীয় ও স্বজনরা  তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডক্টরস ক্লিনিকে তার মৃত্যু হয়।
রংপুর ডক্টরস ক্লিনিকে থাকা চেয়াম্যান আব্দুর রাজ্জাকের ভাগিনা দুলাল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছেন।তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পরেছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল হেলাল মাহামুদ জানান, দূর্ঘনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি থানায় আটক আছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *