ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ থেকে স্থগিতকৃত ভিজিএফ এর চাউল বিতরণ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
২জুলাই বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে তিনজন ট্যাগ অফিসার, সকল ইউ’পি সদস্য-সদস্যার উপস্থিতি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তদারকিতে এ বিতরণ সম্পন্ন করা হয়।
উপজেলার বলদিয়া ইউনিয়নের অনুকুলে মোট ৫,৭৪৫ জন উপকারভোগীর জন্য ভিজিএফ এর বরাদ্দ ছিল ৫৭.৪০ মে.টন চাল। তন্মধ্যে স্থগিত থাকা প্রায় ১৮ মে.টন চাল থেকে ১৮ শ ৩৩ জন উপকারভোগীর মাঝে এ চাল বিতরন করা হয়। সময় স্বল্পতার কারণে তালিকায় কিছু স্বচ্ছল ব্যক্তিদের নাম অসাবধানতা বশত অর্ন্তভূক্ত হয়। যাহা ঈদের পূর্বে গত ০৪/০৬/২০২৫ইং তারিখে বিতরণকালে কিছু স্বচ্ছল উপকারভোগী ¯িøপের সাথে জাতীয় পরিচয় পত্র না আনায় ও দুই-তিন জন পাইকার শুধু ¯িøপ হাতে চাল তুলতে আসলে চেয়ারম্যান ও ট্যাগ অফিসার এর দৃষ্টিগোচর হলে তাদের চাল ও স্লিপ আটকে দেওয়া হয়।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে তাৎক্ষণিক মোবাইল ফোনে অবগত করলে তিনি জাতীয় পরিচয় পত্র দেখে অস্বচ্ছল ও প্রকৃত সুবিধাভোগীদের চাল ঈদের পূর্বেই বিতরণের নির্দেশ দেন এবং ভুলত্রæটি ও স্বচ্ছল ব্যক্তির নামের চাল সিলগালা করে গোডাউনে জমা রাখেন। ওইদিন ৩ হাজার ৯ শত ১২ জন উপকারভোগীর মাঝে উক্ত চাল বিতরণ সম্ভব হয়।
সময় স্বল্পতার কারণে ঈদ পরবর্তী সময়ে উপজেলা নির্বাহী অফিসার তিন সদস্য বিশিষ্ট তদন্ত টীম গঠন করেন ও পূনরায় তালিকা সংশোধন করে অনুমোদন পূর্বক স্থগিতকৃত ভিজিএফ এর অবশিষ্ট চাউল বিতরণ সুষ্ঠভাবে সম্পূর্ণ করার নির্দেশ দিলে সেই নির্দে শনা মোতাবেক উক্ত চাল বিতরণ করা হয়।
অত্র ইউ’পি চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, স্থগিতকৃত ভিজিএফ এর চাল অস্বচ্ছল ও হতদরিদ্রদের মাঝে সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, তালিকায় কিছু ভূল ত্রুটি থাকার অভিযোগ থাকায় ওই ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণ বন্ধ রাখা হয়েছিল, পরবর্তীতে তালিকা সংশোধন করে স্থগিতকৃত ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *